সারাদেশ

শেরপুর লকডাউন

শেরপুর প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শেরপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে শেরপুরের ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সিদ্ধান্তে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়, 'বুধবার রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা লকডাউন ঘোষণা করা হলো। এ জেলা থেকে প্রস্থান এবং প্রবেশে জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে যাতায়াত নিষিদ্ধ করা হচ্ছে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সংগ্রহ ও সরবরাহ এ নির্দেশনার আওতার বাইরে থাকবে। '

বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত এ জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এরমধ্যে শেরপুর সদরে ৩ জন, ঝিনাইগাতিতে ৪ জন, নালিতাবাড়ীতে ১ জন ও শ্রীবরদীতে ১ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা