সারাদেশ

বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সোমবার (১২ এপ্রিল) দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিবপুর গ্রামে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শান্তু মিয়ার মেয়ে শারমিনের (১৯) মাস ছয়েক আগে পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিবপুর গ্রামের রুবেল শেখের সাথে বিয়ে হয়। সোমবার দুপুর ১টার দিকে শারমিনের কক্ষে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় শ্বশুরবাড়ির লোকেরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর এবং বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ড আ'লীগের সাবেক সভাপতি আইউব আলী বলেন, 'পারিবারিক কোন কলহ ছিল না। তবে সকালে কিস্তির টাকা নিয়ে আমার ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল।'

তবে নিহতের পরিবার দাবি করেছে শারমিনকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, 'পরিবারের লোকেরা যখন শারমিনকে নিয়ে আসে তখন তাকে মৃত অবস্থায় পাই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'

বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, 'সংবাদ পেয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা