সারাদেশ

রাঙামাটিতে জাতীয় পতাকাবাহী বর্ণাঢ্য র‌্যালি

এম.কামাল উদ্দিন, রাঙামাটি: বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের কর্তৃক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

শনিবার (২৭ মার্চ) সকালে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের কার্যালয় হতে বিশাল জাতীয় পতাকাবাহী বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারী স্টেডিয়ামে গিয়ে শেষ করা হয়।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশে এখন আর কোন অভাব নেই। এক সময় দেশের মানুষ না খেয়ে মারা যেত। বর্তমানে কেউ অনহারে অর্ধাহারে নেই। সকল দিক দিয়ে এখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। আগামীতে বাংলাদেশ আর কারও কাছে হাত পাততে হবে না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়াও পাহাড়ে সম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সরকার সকল ধরনের উন্নয়নমুখী কাজ করে যাচ্ছে। রাঙামাটিতে আমরা সকল ক্ষেত্রে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। তাই সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

জেলা প্রশাসনের র‌্যালিতে অংশ গ্রহণ করেন, পুলিশ সুপার,জেলা পরিষদ কর্মকর্তাগণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি বেসরকারি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজ, এনজিও কর্মী, সামরিক বেসামরিক কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা