সারাদেশ

নড়াইলে বেইলি ব্রিজ ভেঙে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের কালিয়ায় বারইপাড়া ফেরিতে একটি পাথর বোঝাই ট্রাক ওঠার সময় বেইলি ব্রিজ ভেঙে নবগঙ্গা নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর বারইপাড়া-কালিয়া ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে নড়াইল থেকে কালিয়াগামী একটি পাথর বোঝাই ট্রাক বারইপাড়া ঘাটে ফেরিতে ওঠার সময় বেইলি ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। ঘটনার সময় ফেরিতে কয়েকটি ট্রাক, ইজিবাইক ও হালকা যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।

জানা যায়, প্রতিদিন এ ফেরি দিয়ে কয়েক শত ট্রাক, যাত্রীবাহী বাস ও হালকা যানবাহন চলাচল করে। ফলে এ ঘাট দিয়ে চলাচলকারী যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়বে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৗশলী এ এম আতিকুল্লাহ জানান, এ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পন্টুনের কোনো ক্ষতি হয়নি। তবে বেইলি ব্রিজটি ভীষণ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ স্থানে নতুন একটি বেইলি ব্রিজ প্রতিস্থাপন করতে হবে। এ জন্য ৩-৪ দিন সময় লাগতে পারে। যত দ্রুত সম্ভব আমরা ফেরি চালুর ব্যবস্থা করছি।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা