সারাদেশ

৯ মাসে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩৩

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৩০ জনে। এছাড়া ৩ হাজার ৭৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জনে। এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জনের শরীরে।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার (২৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন।

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) দেশে আরও ৩ হাজার ৫৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৪ জন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

গজারিয়ায় নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা কায়সার

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়ে...

চীনে বিয়ের আসরে নতুন দম্পতির কুস্তির লড়াই

বিয়ের আসরে গান-বাজনা কিংবা নাচ হয়। বর-কনের আংটি বদ...

ডুয়েটে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০

নতুন উপাচার্যের (ভিসি) নিয়োগ বাতিলের দাবিতে ঢাকা প...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

সালমানের অনাবৃত শরীর নিয়ে প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা প্রতিক্রিয়া

বলিউড সুপারস্টার সালমান খানের অনাবৃত শরীরের ছবি পো...

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, যা জানালেন আনচেলত্তি

ব্রাজিল জাতীয় দলে ফিরলেন নেইমার জুনিয়র। কোচ কার্লো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা