সারাদেশ

এস আলম গ্রুপে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো : দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপে চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে দু'জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হানিফ ওরফে ডিপজল (৫০) এবং মো. সামছুল আলম (৪২)। শুক্রবার দুপুুরে সিএমপির বিশেষায়িত কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহ¯পতিবার দুপুরে পার্বত্য জেলা খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ব্যক্তিদের নাম ব্যবহার কওে তারা এই প্রতারণা করে আসছে।

উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা কয়েকদিন আগে বন্দরনগরীর একটি বিখ্যাত সিমেন্ট কারখানার একজন উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) ফোন করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে পরিচয় দেন।

পরে প্রতারকরা ওই ডিজিএমকে এস আলম গ্রুপে জেনারেল ম্যানেজার (জিএম) হিসাবে যোগদানের প্রস্তাব দেন এবং তাকে একটি সাক্ষাৎকারের জন্য ঢাকায় যেতে বলেন। এমনকি মুঠোফোনে কণ্ঠস্বর পরিবর্তন করে নিজেদের একজনকে মোবাইল ফোনে এস আলম গ্রুপের চেয়ারম্যান হিসাবেও উপস্থাপন করেন।

কিছু দিন পর তারা পুনরায় ভুক্তভুগীকে ফোন করে বিকাশের মাধ্যমে বিমানের টিকিটের জন্য টাকা দিতে বলেন, পরে তিনি তাদের বিকাশের মাধ্যমে নগদ টাকা পাঠিয়েছিলেন। ভুক্তভোগীর এসব অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা দায়েরের পরে দিঘিনালার প্রত্যন্ত অঞ্চলে অভিযান পরিচালনা করে দু'জনকে গ্রেপ্তার করা হয়।

এডিসি আসিফ মহিুদ্দিন বলেন, গ্রেপ্তার হানিফ নিজেকে বিভিন্ন কো¤পানির চেয়ারম্যান, পরিচালক বা প্রাক্তন সেনা ব্যক্তি, বিভিন্ন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হিসাবে পরিচয় দিতেন এবং উচ্চ বেতনে ভাল চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করতেন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা