সারাদেশ

বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রে হতাহতদের পরিবার পেল ক্ষতিপূরণের চেক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত সাত শ্রমিকের পরিবারকে ২ লাখ ও আহত ২২ শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেয়া হয়। বাঁশখালীর (চট্টগ্রাম-১৬) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

গত ১৭ এপ্রিল বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় শিল্প গ্রুপ এস আলম এবং চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি-পাওয়ার কনস্ট্রাকশন কো¤পানি লিমিটেডের অর্থায়নে এসএস পাওয়ার প্ল্যান্ট নামে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৭ শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

বেতন, নামাজ ও ইফতারির সময় চেয়ে বিক্ষোভের সময় এই সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় বাঁশখালী থানায় দুটি মামলা দায়ের হয়েছে। ঘটনার পর শিল্প গ্রুপ এস আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেন।

সান নিউজ/আইকে/ আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা