সারাদেশ

মসজিদের দানবাক্স ভেঙে দিলেন অন্য মসজিদের সভাপতি

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রতিহিংসার জেরে এক মসজিদের দানবাক্স ভেঙে দিলেন আরেক মসজিদের সভাপতি। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের হাজী রমিজ উদ্দিন জামে মসজিদের দানবাক্সটি ভেক্যু দিয়ে ভেঙে দেয় দারুল আকসা জামে মসজিদের সভাপতি শাহ আলম মাঝি।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে এ ঘটনায় মসজিদের সভাপতি আবদুর রহমান বাদী হয়ে চার জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রমিজ উদ্দিন জামে মসজিদের বয়স প্রায় ১০০ বছর। মসজিদের ১০০ গজ পূর্বে প্রায় ১০ বছর আগে ভবানীগঞ্জ-চরভূতা সড়কের পাশে দানবাক্স স্থাপন করা হয়। দানবাক্সটির পাশেই গত তিন বছর আগে দক্ষিণ ভবানীগঞ্জ দারুল আকসা জামে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এরপর থেকে দানবাক্সটি সরিয়ে ফেলার জন্য চেষ্টা করে আসছে নতুন মসজিদের কমিটির লোকজন। বৃহস্পতিবার সকালে শাহ আলম মাঝি ভেক্যু দিয়ে দানবাক্সটি ভেঙে ফেলেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, অভিযোগটি পেয়েছি। প্রতিহিংসা থেকে ঘটনাটি ঘটতে পারে। ঘটনাস্থল গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা