সারাদেশ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ভোলায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হেনস্তার প্রতিবাদে ও মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভোলা জেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেন। সেই সাথে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভোলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অভিতাভ রায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভোলা জেলা শাখার সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. সাহাদাত হোসেন শাহিন, ভোলা জেলা সচেতন নাগরিক ফোরাম সদস্য সচিব মো: বাহাউদ্দিন।

এ সময় ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট ব্যক্তিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা