সারাদেশ

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, পাবনা: মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পাবনার সুজানগর উপজেলার উলাট গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় আহত পুলিশ সদস্যকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আমিরুল হক রেন্টু উলাট দক্ষিণপাড়া গ্রামের আব্দুস শুকুরের ছেলে।

আহত রেন্টুর ছেলে সজল মোল্লা ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলার উলাট মাদরাসার মাঠসহ ওই গ্রামের বিভিন্ন স্থানে ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন উলাট গ্রামের দক্ষিণপাড়া এলাকার সিদ্দিক আলীর ছেলে আব্দুল কাদের, মৃত কুবাদ আলী শেখের ছেলেন মন্টু শেখ ওরফে বাউল মন্টু ও মঞ্জু শেখ ছুটুসহ কতিপয় যুবক। তাদের এই অপকর্মে বাধা দেওয়া এবং এলাকায় ইয়াবা বিক্রি করতে নিষেধ করায় ক্ষুব্ধ হন মাদক বিক্রেতারা।

বুধবার রাতে মাদক বিক্রেতারা উলাট মাদরাসা মাঠে ইয়াবা বিক্রির সময় তাদের নিষেধ করলে রেন্টুর উপর তারা চড়াও হন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে স্কুলঘরের পাশ থেকে দৌঁড়ে এসে কাদের, মন্টু ও মঞ্জু মিলে অবসারপ্রাপ্ত পুলিশ সদস্য আমিরুল হক রেন্টুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় রেন্টুর চিৎকারে লোকজন ছুটে এলে মাদক বিক্রেতা ও সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রেন্টুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব কোন বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মাদক কেনাবেচায় এ ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত করে জানা যাবে।

ওসি বলেন, সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এ ঘটনার সাথে জড়িতরা আইনের আওতায় চলে আসবে বলে দাবি করেন তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা