সারাদেশ

ঝালকাঠিতে গণধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালত গণধর্ষণ মামলায় দু’জনকে যাবজ্জীবন (আজীবন) কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন।

বিচারক শেখ মো. তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে বুধবার (২৪ মার্চ) রায় ঘোষণা করেছেন।

ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুকন্যার বিবাহ না হওয়া পর্যন্ত আসামিদের সম্পদ থেকে ভরণপোষণের নির্দেশ দিয়েছেন ও জেলা প্রশাসককে ভরণপোষণের বিষয়টি দেখতে বলা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে- ঝালকাঠি শহরের স্ট্যান্ড রোডের মো. ইদ্রিস খলিফার পুত্র মো. রানা (২৭) ও কিস্তাকাঠি এলাকার মো. আউয়ালের পুত্র মো. নাদিম (২৫)।

২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ৯টায় স্ট্যান্ড রোডস্থ জনৈক কবির মিয়ার ভাড়াটিয়া মো. রফিক হাওলাদারের কিশোরী কন্যাকে এরা ভাড়াটিয়ার বাসার পিছনে বাগানে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিম অন্তঃসত্ত্বা হলে কিশোরীর মা চার মাস পরে ২০১৪ সালের ১৮ জুন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গৌতম কুমার ঘোষ ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সরকার পক্ষে অতিরিক্ত পিপি আ ফ ম. মোস্তাফিজুর রহমান এবং আসামি পক্ষে আল-আমিন পলাশ ও মিজানুর রহমান মুবিন মামলা পরিচালনা করেন।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা