সারাদেশ

নারীসহ অবৈধ অনুপ্রবেশকারী তিন রোহিঙ্গা আটক 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারস্থ নিউ জনতা হোটেলের সামনে ভারত থেকে অবৈধভাবে পালিয়ে আসা এক নারীসহ তিন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-১২। মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে দশটার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বের দল টহল ডিউটিরত অবস্থায় কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এবং তাহাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এক পর্যায়ে তারা স্বীকার করে অবৈধভাবে ভারতীয় রোহিঙ্গা শরনার্থী শিবির হইতে পাসপোর্ট ব্যতীত, কক্সবাজার রোহিঙ্গা শিবিরে গমনের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

এদের মধ্যে ৩ বছর ৬ মাসের ১টি কন্যা সন্তান এবং ২১ মাস বয়সী ১টি পুত্র সন্তান রয়েছেন। মো. বেলাল (৪৮), পিতা সিকান্দার, মোছা: ইয়াসমিন(২৬) স্বামী-মো. বেলাল, উভয় সাং-ইয়াংছাং (সিন্ধিপান পাড়া), থানা-বুসিডং, জেলা-সিত্তে (আকিয়াব) মো. রিয়াজ (১৮), পিতা. আলমগীর, সাং-রাইমাসিল, থানা-মংডু(বুসিডং), জেলা-সিত্তে (আকিয়াব) সর্ব দেশ মায়ানমার।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৯২০ সালের পাসপোর্ট আইনের ৩(৩)ধারায় উদ্ধারকৃত ৪টি মোবাইল এবং মেয়াদ উত্তীর্ণ (টঘঐঈজ) এর ২টি কার্ড জব্দ করে আলামতসহ তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-১২র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা