সারাদেশ

ছিনতাই মামলায় ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় ছিনতাই মামলায় চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। বুধবার (২৪ মার্চ) দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

এ মামলায় আরো পাঁচ জন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বাচ্চু হাওলাদার, গোলাম মোস্তাফা ও বেলাল হোসেন বেলা। এর মধ্যে সাজাপ্রাপ্ত বাচ্চু হাওলাদার পলাতক রয়েছে।

আদালত এদের প্রত্যেককে সাত বছরের সশ্র্রম কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে। অপর আসামি জিকরুল ইসলামকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ এপ্রিল বড় বাজারের তেল ব্যবসায়ী গোপাল সাহা তেল বিক্রির নগদ টাকা নিয়ে রিক্সাযোগে বাসায় যাচ্ছিলেন। শান্তিধাম পুলিশ ক্লাবের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি তার রিক্সার গতিরোধ করে কাছে থাকা টাকার ব্যাগটি টেনে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্ষুর মেরে ব্যাগটি নিয়ে বেবীট্যাক্সি যোগে ফেরীঘাটের দিকে চলে যায়। তার ব্যাগে নগদ ১১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা ছিল। তার চিৎকার শুনে ঔষধ কোম্পানীর একজন প্রতিনিধি বেবীট্যাক্সির পিছুু নিলে ছিনতাইকারীরা খালিশপুর নুরনগর মসজিদ গলিতে ট্যাক্সিটি ফেলে পালিয়ে চলে যায়। পরে ওই ঘটনায় তিনি আাসমিদের অজ্ঞাত করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্র্তা ২০১০ সালের ৬ মার্চ আদালতে ৯ জনের নামে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. সাব্বির আহমেদ।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা