সারাদেশ

দেশ জাতির উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : “মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাপানি ভাষা ও জাপানি ভাষাসহ কেয়ার গিভার এবং কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশনের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরার বিনেরপোতায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, এ মাস আমাদের গর্বের ও অহংকারের মাস। কারণ এ মাস জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাস ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তির মাস। করোনা বিশ্বকে এলো মেলো করে দিয়েছে। করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পেয়েছে। তাই সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে এবং সেই সাথে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরও বলেন, নিজের ভাষার পাশাপাশি বিদেশী ভাষা শেখার প্রতিও গুরুত্ব দিতে হবে। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র সিনিয়র ইন্সট্রাক্টর মো. আনারুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।

জাপানি ভাষা ও জাপানি ভাষাসহ কেয়ার গিভার এবং কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন এমপি রবি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র সিনিয়র ইন্সট্রাক্টর মো. আনারুল ইসলাম।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা