সারাদেশ

আগুনে স্ত্রী পুড়ে অঙ্গার, তিন দিন পর স্বামীরও মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে স্ত্রীর সাথে অগ্নিদগ্ধ হয়ে তিন দিন পর ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বামী ইকরামুল ইসলাম শুভ্র। তার শরীরের পঁচানব্বই শতাংশ আগুনে ঝলসে গিয়েছিল। মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১২টার দিকে মারা যান তিনি।

এর আগে রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় শহরের রশিদপুরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুনে পুড়ে অঙ্গার হন গৃহবধূ শিপ্রা বেগম (২২)। তাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন স্বামী শুভ্র। এ সময় তাদের চার বছরের মেয়ে দাদির সাথে বাইরে থাকায় প্রাণে বেঁচে যায়।

অগ্নিকাণ্ডে শুভ্রর ভাড়া বাসা পুড়ে ছাই হয়ে যায়। গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে রান্নাঘরে মজুদ থাকা পেট্রোলের কন্টেইনারে আগুন ধরলে তা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে পুড়ে অঙ্গার হন স্ত্রী শিপ্রা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে শুভ্রর শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।

ইকরামুলের ভাই সিফাত হোসেন জানান, ইকরামুলকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার রাত ১২টার দিকে মারা যান তিনি।

জামালপুর সদর উপজেলার ইউএনও ফরিদা ইয়াছমিন ইকরামুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক পরিদর্শনে শুভ্রর পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।


সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা