সারাদেশ

ভোলায় ছাত্রলীগের সদর কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২৩ মার্চ) এ কমিটি স্থগিত করা হয়। একই সাথে উপজেলা কমিটি কর্তৃক গঠনকৃত সদর উপজেলার ৯টি ইউনিয়ন ছাত্রলীগের নব-কমিটিও বাতিল করা হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ ভোলা সদর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। গত ২২ মার্চ ভোলা সদর উপজেলা ছাত্রলীগ কর্তৃক স্বাক্ষরিত ভোলা সদর উপজেলা আওতাধীন ভেদুরিয়া, চরসামাইয়া, শিবপুর, পূর্ব ইলিশা, উত্তর দিঘলদী, রাজাপুর, ভেলুমিয়া, বাপ্তা ও পশ্চিম ইলিশা ইউনিয়ন শাখাসমুহে উদ্দেশ্যে প্রকাশিত বিজ্ঞপ্তিসমূহ বাতিল বলে বিবেচিত হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও হাসিব মাহমুদ জানান, জেলা ছাত্রলীগের সাথে কোন সমন্বয় না করেই সদর উপজেলা কমিটি ৯টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা দিয়েছে। তাছাড়া ওই কমিটি গঠনের পূর্বে তারা ঠিকমত যাচাই-বাছাই করেনি। তাই ছাত্রলীগের সদর কমিটি স্থগিত ও ৯ ইউনিয়নের ইউনিয়ন কমিটি বাতিল করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের নেতবৃন্দের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানা তিনি।

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম খন্দকার রাকিব বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আমরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দিয়েছি। এই কমিটি বাতিল কিংবা স্থগিত করার ইখতিয়ার কারও নেই। যারা এই কমিটিকে স্থগিত ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তারা দলীয় গঠনতন্ত্র পরিপন্থি কাজ করেছে। আমরা ইউনিয়ন ছাত্রলীগের যে কমিটি ঘোষণা দিয়েছে সেটি দলীয় গঠনতন্ত্র মোতাবেক বৈধ।

সান নিউজ/এএইচটি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা