সারাদেশ

জামালপুরে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিরাপত্তা শীর্ষক জনসচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার (২৪ মার্চ) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান।

খাদ্য মন্ত্রণালয়ের এফপিএমইউ প্রকল্পের সহযোগী গবেষণা পরিচালক মোস্তফা ফারুক আল বান্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শাহানওয়াজ দিলরুবা খান, পুলিশ সুপার নাছির উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা পরিষদের সচিব আব্দুল্লাহ আল মামুন।

কর্মশালায়, রাজনীতিবীদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ি, স্কাউট লিডার, খাদ্য নিরাপত্তা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ক্র্যাব, পরিসংখ্যান কর্মকর্তা, মৎস সমবায় সমিতির প্রতিনিধি, হোটেল মালিক সমিতির প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেয়।

কর্মশালায় জাতিসংঘের ফুড সিস্টেম সামিট-২০২১ এ অংশগ্রহণে বাংলাদেশের খাদ্য ব্যবস্থার বর্তমান অবস্থায় খাদ্য নিরাপত্তা, সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়ের নানা দিক তুলে ধরে বিশদ আলোচনায় অংশ নেন কর্মশালায় অংশগ্রহণকারীরা।

সান নিউজ/এসজে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা