সারাদেশ

চাঁপাইতে কলেজ ছাত্রের আত্মহত্যা, সড়কে প্রাণ গেলো বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে এক কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে একইদিন সকালে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। জানা যায়, প্রেমের সম্পর্ক প্রেমিকার পরিবার মেনে না নেওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের বিকাশ ঘোষের ছেলে আকাশ ঘোষ (১৮)।

রোববার (২১ মার্চ ) দিবাগত রাত ২টার দিকে বাড়ির দোতলার ফ্যানের হুকে গলায় রশি পেচিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে। সে বালুগ্রাম আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়তো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী এক মেয়ের সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিলো আকাশ ঘোষের।

নিহত আকাশের বড় চাচা জয় কুমার জানান, বহুদিন থেকে একই এলাকার একটি মেয়ের সঙ্গে আকাশের সম্পর্ক ছিলো। আমরা পারিবারিকভাবে বিয়ের চেষ্টা করলে মেয়ের পরিবার আকাশের সাথে বিয়ে দেবে না বলে জানিয়ে দেয়। পরে এটি সহ্য করতে না পেরে আত্মহত্যা করে আকাশ ঘোষ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সোমবার (২২ মার্চ ) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালায় সড়ক দূর্ঘটনায় এনামুল হক (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানা ওসি দিলীপ কুমার দাস জানান, রাস্তা পারাপারের সময় ওই পথচারীকে একটি মোটরসাইলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চাপাপুকুর এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা