সারাদেশ

শরীয়তপুরে রায় প্রত্যাহার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : ২০ বছর পর শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ভাই মনির মুন্সীর হত্যা মামলা রায় ঘোষণা করেছে আদালত। রোববার (২১ মার্চ ) এ রায়ে ৬ জনকে ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন এবং ৩ জনকে ২ বছর করে স্বশ্রম কারাদন্ড প্রদানের আদেশ করেছেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন। এ মামলায় ৪০ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। এদিকে, আসামির পক্ষের অনেকেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে দাবি তাদের পরিবারের।

এরমধ্যে সোমবার (২২ মার্চ) সকালে উক্ত মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত মজিবুর রহমান তালুকদারের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে মামলার রায় প্রত্যাহার ও ন্যায় বিচারের দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মজিবর রহমান তালুকদারের স্ত্রী রাবেয়া আক্তার রেবা। তিনি বলেন, আমার স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। আওয়ামী লীগ নেতা ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ভাই মনির মুন্সীর হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে বিনাদোষে ২০ বছর নানান নির্যাতনের শিকার হয়েছে আমার স্বামী মজিবর রহমান তালুকদার। এরপর গত ২১ মার্চ আদালত আমার স্বামীকে ফাঁসির দন্ড দিয়েছে। এতে আমার স্বামীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আমি ও আমার পরিবার ন্যায় বিচার চাই। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মরহুম শহর আলী তালুকদারের স্ত্রী ও মজিবুর তালুকদারের মা ১০২ বছরের বৃদ্ধা মেহেরজান বিবি, মজিবুর তালুকদারের মেয়ে লামিয়া আক্তার, মারিয়া আক্তার, বড়ভাবী শারমিন আক্তার, ভাতিজা শাওন তালুকদার, শোভন তালুকদার প্রমূখ।

গৃহিনী রাবেয়া আক্তার রেবা আরও বলেন, আমার শ্বাশুরী মেহেরজান বিবি ১০২ বছরের বৃদ্ধা, বড় ভাসুর হাশেম তালুকদার ক্যান্সারের রোগী, আমার ২ কন্যা সন্তান। আমার স্বামীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে ছাড়া আমরা এখন অসহায়। আমরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি ও মানবেতর জীবনযাপন করছি। তাই উক্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা