সারাদেশ

মোংলায় আগুনে পুড়ে গেছে মন্দিরসহ ৫ বসত ঘর

নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলার ধনখালী এলাকায় আগুনে পুড়ে গেছে মন্দিরসহ ৫টি বসত ঘর। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের। তবে ফায়ার সার্ভিস বলছে রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ধনখালী গ্রামের দুলাল মন্ডলের (৬২) বসত ঘরে রোববার (২১ মার্চ ) দিবাগত রাত ১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ সময় ঘরে ঘুম থাকা গৃহকতার্ দুলাল ও তার স্ত্রী এবং ছেলে দ্রুত বাহিরে বেরিয়ে যান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুলাল মন্ডলের বাড়ীর পারিবারিক উপাসনালয়সহ ৫টি বসত ঘরে। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা মোংলা ফায়ার সার্ভিসে খবর দিলে আধ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের গাড়ীতে থাকা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন তারা। গাড়ীর পানি শেষ হয়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে না আসলে তারা পাশের খালে পাইপ সংযোগ লাগান। ততক্ষণে আগুনে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় দুলাল মন্ডলের দোতলা কাঠ-টিনের একটিসহ ৪টি ঘর ও একটি উপাসনালয়।

আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন আহতও হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘর মালিক দুলাল মন্ডল। তিনি বলেন, তার ঘরে নগদ ৫ লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বণার্লংকারসহ অনেক মূল্যবান মালামাল ছিল। ছিল ঘরের দলিলপত্রসহ অন্যান্য কাগজপত্রও। দুলাল মন্ডল পেশায় ঘের ব্যবসায়ি ও জমিজমার মালিক। এছাড়া তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।

তিনি বলেন, তার বাড়ীর উপর দিয়ে পল্লী বিদ্যুৎতের পিলার ও সার্ভিস ক্যাবল রয়েছে। তাই বৈদ্যুৎতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে দাবি করেন তিনি। এদিকে মোংলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: আহাদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আগুন লাগার খবর পেয়ে আধ ঘন্টার মধ্যে আমরা সেখানে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। প্রাথমিকভাবে মনে হয়েছে ওই বাড়ীর রান্না ঘর থেকেই এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। ওই বাড়ীতে কাঠের চুলার পাশাপাশি গ্যাসের চুলাও ছিল।


সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা