প্রবাস

কুয়েতে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক: কুয়েতের কৃষি অঞ্চল আব্দালি এলাকায় এক আগুনের ঘটনায় দগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষি কর্মে নিয়োজিত প্রায় ২০ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই আগুনের ঘটনা ঘটে বলে জানা গেছে।

মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার তিন প্রবাসী বাংলাদেশির গ্রামের বাড়ি সিলেট অঞ্চলে। খুরশিদ আলী (৪৮), বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামে। তিনি ২০ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন। কামাল উদ্দিন (৫১), বাড়ি মৌলভীবাজারের জুড়ি গ্রামের মাগুরা গ্রামে। তিনি প্রায় ২ যুগ ধরে একই কফিলের কাজ করছিলেন। মোহাম্মদ ইসলাম (৩২), বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামে। তিনি প্রায় ৬ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।

দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

এদিকে, মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং নিহতদের লাশ দেশে প্রেরণ ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা