প্রবাস

আমিরাতে আশুরা হবে ১৯ আগস্ট

প্রবাস ডেস্ক : আরব আমিরাতের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) থেকে মহররম মাস শুরু হবে। এ মাসের ১৯ তারিখ (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র আশুরা।

রোববার (৮ আগস্ট) ২৯ জিলহজ্জ, ১৪৪২ হিজরি সন্ধ্যায় আমিরাতের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। এ অবস্থায় সোমবার পবিত্র জিলহজ্জ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১০ আগস্ট থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। আগামী ১০ মহররম অর্থাৎ ১৯ আগস্ট আমিরাতে পবিত্র আশুরা পালিত হবে।

ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালাসহ বিভিন্ন ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়। তাই মুসলিম ধর্মের সুন্নিদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, তবে শিয়া মতাবলম্বীদের কাছে এটি বিষাদের দিন।

মহানবী হযরত মুহম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এই দিনে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। শোকের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা