সারাদেশ

রাঙামাটি জেলা পুলিশের মাইকিং ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : ‘মাস্ক পরার অভ্যাস করি কোভিডমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে জেলা পুলিশের মাইকিং ও জনগণের মধ্যে সচেতনতামূলক মাস্ক বিতরণ করা হয়।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে রোববার (২১ মার্চ ) দুপুরে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপা চৌমহনী চত্বর জেলা পুলিশ কোতোয়ালি থানার উদ্যোগে মাস্ক বিতরণ, মাইকিং করা সহ জনগণকে সচেতন করতে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী গ্রহণ করা হয়েছে পুলিশের এই উদ্বুদ্ধকরণ কর্মসূচি।

করোনা সংক্রমণ প্রতিরোধে শহরের মধ্যে জেলা পুলিশের পক্ষ হতে সচেতনতামূলক মাইকিং সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা পুলিশ।

শহরের বনরুপা বাজারে আসা মাস্কবিহীন লোকজনকে মাস্ক পরিয়ে দিচ্ছে জেলা পুলিশের পক্ষে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন। রোববার সকাল হতে দুপুর পর্যন্ত জনগণের মাঝে এই মাস্ক সেবা প্রদান করা হয়েছে।

এসময় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন বলেন,পুলিশ হেডকোয়াটারের আদেশক্রমে দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ পুলিশের কার্যক্রম রোববার হতে শুরু করা হয়েছে। আমরা মূলতঃ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এই সেবা দিয়ে যাচ্ছি। অনেকেই দেখছি রাস্তা ঘাটে চলাচল করছে মাস্ক ছাড়া তাই তাদের মাস্ক বিতরণ করছি।

তিনি আরো বলেন, ঘর থেকে বের হলেই সবাইকে মাস্ক ব্যবহার করার অভ্যাস করতে হবে। আপনারা জানেন অনেকেই টিকা নিয়েছেন। এর পরও সবাইকে মাস্ক পরতে হবে। যাদের মুখে মাস্ক নেই তাদের মাঝে আমরা মাস্ক বিতরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশ ভাল অবস্থানে রয়েছে। রাঙামাটি জেলা পুলিশ আইজিপি মহোদয় ও ডিএমপি কমিশনারের নির্দেশে মাস্ক বিতরণ করছি। এসময় কোতোয়ালি থানার এসআই, এএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা