সারাদেশ

শাল্লার ঘটনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মার্চ) সকাল ১১টায় নগরীর সদর রোডস্থ বিবির পুকুরের পশ্চিম পাশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হিরন কুমার দাস মিঠু, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, মহানগর পুর্জা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সরঞ্জিত দত্ত লিটু, অধ্যাপক টুলু রানী কর্মকার, শিবানী চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা শাল্লার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা