সারাদেশ

বিএমপির জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : করোনা মহামারি থেকে জনগণকে রক্ষায় সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় পথচারীদের মাক্স পরিয়ে, যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে এবং র‌্যালি’র মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) এনামুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘করোনা ভাইরাস সুরক্ষায় সচেতনতার দিক থেকে আমরা সারা বিশ্বের মধ্যে ২৯ নম্বরে রয়েছে। সঠিকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই এটা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা পূর্বে যেমন মাস্ক পরেছি, এবং সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি মেনে চলেছি তেমনি করে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সঠিক নিয়মে নিয়মিত মাস্ক পরে ভাইরাস থেকে দূরে থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

অতিরিক্ত কমিশনার বলেন, ‘করোনা সচেতনতার লক্ষ্যে আমরা নতুন করে পুনরায় জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছি। আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করবো এর প্রয়োজনীয়তা। এ লক্ষ্যে আমরা মেট্রোপলিটন এলাকায় সচেতনতামূলক মাইকিং, মাস্ক বিতরণ এবং যানবাহনে সচেতনতা মূলক স্টিকার লাগানোসহ বিভিন্ন কার্যক্রম নতুন করে শুরু করেছি।

এসময় উদ্বোধনকালে মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) শারমিন সুলতানা রাখি, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান প্রমুখ।

উদ্বোধন পরবর্তী নগর পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা সদর রোড এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মাস্ক পরিয়ে দেন। পাশাপাশি সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো পরবর্তী ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর রোড এলাকা প্রদক্ষিণ করে।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা