সারাদেশ

খাগড়াছড়িতে বেপোরোয়া ভূমিদস্যু চক্র

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়িতে আবারো বেপোরোয়া হয়ে উঠেছে ভূমিদস্যু চক্র। একের পর এক সাধারণ মানুষের জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে চক্রটি। অদৃশ্য চক্রের প্রভাব খাঁটিয়ে অন্যের ভূমির বাঁশ, গাছ, ফলমূল কেটে নিয়ে সাবাড় করছে তারা। এবার এমনি একটি ঘটনা ঘটেছে মানিকছড়ি উপজেলার তিনটহরী মধ্যপাড়ায়।

বৃহস্পতিবার (১৮ মার্চ ) সকালে জায়গার মালিক নুরুল আলম, শাহ আলম, আবু তালেব ৩ ভাইয়ের জায়গার দীর্ঘ দিনের পুরাতন ৩টি কাঁঠাল গাছ এক ব্যবসায়ির কাছে বিক্রি করলে তা কেটে নেওয়ার চেষ্টা করে এরশাদ ও তার দলবল। এর মধ্যে একটি গাছ সম্পূর্ণ কেটে ফেললেও বাকি দুটি কাটার আগেই খবর পেয়ে ৯৯৯ এ ফোন দেয় জায়গার মালিক। পরে তাৎক্ষণিক পুলিশ গিয়ে অবৈধভাবে অন্যের জায়গার গাছকাটা বন্ধ করেন। সে সাথে গাছ না কাটতে এবং কাটা গাছ না নিতে নির্দেশ দেয় জড়িত এরশাদকে।

মুলত: এরশাদ নামের এই ব্যাক্তি ভূমিদস্যু চক্রের পরোচনায় কয়েকজনকে তার সাথে নিয়ে কোন ধরনের কাগজপত্র ছাড়াই গায়ের জোরে নুরুল আলমসহ ৩ ভাইয়ের পৈত্রিক এই জায়গা অবৈধ দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। নুরুল আলম, শাহ আলম ও আবু তালেব এর পৈত্রিক এ জায়গা ১৯৭২/৭৩ সালের রেকর্ডভুক্ত ৫০৫নং হোল্ডিং ও ১৯৭৪/৭৫ সালের রেকর্ডপ্রাপ্ত ৪৮নং হোল্ডিং এর ভূমি নিয়ে দুস্কৃতিকারী চক্র বিরোধ করে আসছে।

অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্রের ছত্র-ছায়ায় চক্রটি এ অপকর্ম চালিয়ে আসছে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও হস্থক্ষেপ পেলে ভূমিদস্যু ও এই চক্রের হয়রানীর হাত থেকে পরিবারটি রেহাই পাবে এমনটি দাবি জমির মালিকপক্ষের।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা