সারাদেশ

পাবনা থানার এসআই হাসানের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

শনিবার (২০ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় থানার ছাদে তিনি আত্মহত্যা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদ আলম জানান, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগদান করেন। তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে শনিবার দিবাগত রাত ২টার পর থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

রোববার (২১ মার্চ ) সকালে তার মরদেহ পাওয়া গেছে। সেখানে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা