সারাদেশ

তজুমদ্দিনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার তজুমদ্দিনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে নির্বাচনী মাঠ। মনোনয়ন পত্র দাখিলের পর থেকে এ উত্তাপ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় উপজেলার চাচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ'লীগ ও বিদ্রোহী গ্রুপের সমর্থকদের মধ্যে শনিবার রাতভর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।

এছাড়াও রোববার (২১ মার্চ) সকালে চাচরা ইউনিয়নের মঙ্গলসিকদার উত্তর মাথা ও চাচরা ইউনিয়ন পরিষদের সামনে দফায় দফায় সংঘর্ষ হয়। চাচরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাসিন্দা ও চাচরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। উভয়পক্ষের হেলমেট বাহিনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে।

এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনিয়ন জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (২০ মার্চ) দিবাগত রাতে চাচড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আবু তাহের ও বিদ্রোহী প্রার্থী আঃ হান্নান সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ হোসেন হান্নান জানায়, নৌকার সমর্থকরা মিছিল করে আমার সমর্থকদের উপর হামলা করে। বাসা বাড়ীতে হামলা চালায়।

অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী সমর্থকরা জানায়, আওয়ামী লীগের নির্বাচন প্রচার প্রচারণাকালে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রিয়াজ হোসেন হান্নান গ্রুপের সমর্থরা নৌকার মিছিলের উপর হামলা করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্রোহী গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায়।

এতে ২৫ জন আহত হয়। এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা ১০ টি বসতঘর ও ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চালায়। এতে আতংক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে।

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা