সারাদেশ

গোপালগঞ্জ পুলিশের সচেতনতামুলক প্রচারণা 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : দেশে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা পুলিশ জনসচেতনতামুলক প্রচার প্রচারণা শুরু করেছে।
এরই অংশ হিসেবে রোববার (২১ মার্চ ) দুপুর ১২টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড়ে ও কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এ কর্মসূচী পালন করা হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বাসযাত্রী ও বাসস্ট্যান্ডে মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং মাস্ক পরিধানের উপর গুরুত্ব তুলে ধরা হয়। এদিন জেলা সদরে দুই হাজার মানুষের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর এস এম শহিদুর রহমানসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা সদরে পুলিশের পক্ষ থেকে করোনার প্রার্দুভাব থেকে রক্ষা পেতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে অনুরোধ জানান।

সান নিউজ/বিকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা