সারাদেশ

বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিংয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনসিসির উদ্বোধন করেন রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় রাঙামাটি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনসিসি একটি সরকার রিলেটেড প্রতিষ্ঠান। এখান থেকে ক্যাডেট প্রস্তুতি গ্রহণ করা হয়ে থাকে। এবং বিএনসিসি থেকে যারা ভাল ফলাফল করে তারাই বিভিন্ন ক্যাডেট কলেজে সহজে ভর্তি হতে পারে। বিএনসিসি থেকে যে সকল শিক্ষার্থী দক্ষতা অর্জন করবে নিঃসন্দেহে ওই শিক্ষার্থী ক্যাডেটে ভাল ফলাফল করবে। আমার জানা মতে সেনাবাহিনীতে যে সকল প্রশিক্ষণ দিয়ে থাকে সে সব প্রশিক্ষণই বিএনসিসিতে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে বিএনসিসি ক্যাডেটদের সফলতা কামনা করছি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি ৩০৫পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসি, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মো.ইব্রাহিম খলিল, জি,আর্টিলারি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো.শরীফুজ্জামান, সেকেন্ড লেফট্যান্যান্ট মো.ইব্রাহিম খলিল ,পিইউও আবু তালেব, পিইউও জ্যাবিন চাকমাসহ বিএনসিসি সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ এবং বিএনসিসি ক্যাডেটবৃন্দ।

অনুষ্ঠান শেষে কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে বিএনসিসি ক্যাডেটদের অংশ গ্রহণে কলেজগেট থেকে রাঙামাটি সদর উপজেলা সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত কোভিড-১৯ প্রতিরোধে একটি সচেতনতামূলক র‌্যালী বের করা হয়। র‌্যালীতে ওই এলাকার জনসাধারণ ও পথচারিদের মধ্যে মাক্স বিতরণ করা হয়। র‌্যালী ও মাক্স বিতরণ কার্যক্রমে শতাধিক ক্যাডেট অংশ গ্রহণ করে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় র‌্যালীতে অংশ গ্রহণ করেন।


সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা