সারাদেশ

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের বড়াইগ্রামে তিন কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টায় এলাকার ধমানিয়া গ্রামের দারুল আরআর এবতেদায়ী মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মো. মনিরুল ইসলাম (৩৭) ও মো আইয়ুব আলী (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করে র‌্যাবের অপারেশন দল।

র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ দুইটি মোবাইল, চারটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড, একটি শপিং ব্যাগ জব্দ করে তারা। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে রেখেছিল বলে তারা স্বীকার করে বলে উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

মনিরুল ইসলামের পিতা মৃত আবু বক্কর প্রামানিক এবং আইয়ুব আলীর পিতা মৃত বাদল প্রামানিক। তাদের বাড়ী সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ইশ্বরপুর মধ্যপাড়া গ্রামে। এই ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা