সারাদেশ

সিলেটে আ.লীগের ১০ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

কর্মসূচি শুরু হবে আগামী ১৭ মার্চ। চলবে ২৬ মার্চ পর্যন্ত। সিলেট মহানগরীর কিন ব্রিজের উত্তরপ্রান্তে চলবে জমজমাট এ অনুষ্ঠানমালা।

রোববার (১৪ মার্চ) নগরীর তালতলাস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক সভা শেষে এসব কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিদিন বাদ মাগরিব থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে- একক ও দলীয় নৃত্য, একক ও সমবেত আবৃত্তি, একক ও সমবেত সঙ্গীত, বাউল সঙ্গীত ইত্যাদি।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ দলীয় বিভিন্ন অঙ্গসংগঠন এসব কর্মসূচি পরিচালনা করবে। ১৭ মার্চ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ১৮ মার্চ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, ১৯ মার্চ জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, ২০ মার্চ জেলা ও মহানগর আওয়ামী যুবলীগ, ২১ মার্চ জেলা ও মহানগর শ্রমিক লীগ, ২২ মার্চ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ২৩ মার্চ জেলা ও মহানগর কৃষক লীগ, ২৪ মার্চ জেলা ও মহানগর তাঁতী লীগ এবং ২৫ ও ২৬ মার্চ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠান থাকবে।

রোববারের সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মো. নিজাম উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমদ কয়েস, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল প্রমুখ।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা