সারাদেশ

কিশোরগঞ্জে হত্যামামলা: ফাঁসি ২ ও ১৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় কৃষক তাজুল ইসলাম হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ মার্চ) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবদুর রহিম এ রায় প্রদান করেন। প্রদত্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে আর্থিক জরিমানারও আদেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম ও গোলাপ মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ১১ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাকি দুই আসামি পলাতক রয়েছে। এ ছাড়া এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার মামলা শিশু আদালতে বিচারাধীন আছে।

ঘটনার বিবরণে জানা যায়, জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নোয়াগাও গ্রামের কৃষক তাজুল ইসলামের সঙ্গে তার নিকটাত্মীয় ও একই এলাকার কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গত ২০১১ সালের ১ জানুয়ারি দুপুরে সিদলচর খালের উত্তর পাশে আসামিরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাজুল ইসলামের ওপর হামলা চালায়। হামলায় তাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও ৪ জন আহত হয়।

এ ঘটনায় নিহতের কন্যা মালা বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ১৯ মে অভিযোগপত্র দাখিল করে।

সান নিউজ/সোহেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা