সারাদেশ

হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলায় বেড়িবাঁধের কাজ বর্ধিত সময়ে শেষ না হওয়ায় প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

সোমবার ( ১৫ মার্চ) সকালে শহরে ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধন বাঁধের কাজের ধীর গতি, অনিয়ম দুর্নীতির অভিযোগ করে সময় মতো বাঁধ নির্মাণ না হওয়ায় ফসলহানির শঙ্কা করেন সংগঠনের নেতারা।

উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, হাওরের বোরো ফসল রক্ষায় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও দায়িত্বশীলদের অবহেলায় নির্ধারিত সময় বাঁধের কাজ সম্পন্ন না হওয়ায় কৃষকের ফসল ঝুঁকিতে রয়েছে। অনিয়ম দুর্নীতির কারনে ২০১৭ সালের মতো হাওর ডুবির ঘটনা ঘটলে কৃষকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি করেন হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, উপদেষ্টা শীলা রায়, রমেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশাসহ বিভিন্ন উপেজলার নেতৃবৃন্দ।

সান নিউজ/কর্ণ বাবু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা