সারাদেশ

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা চালকের বিরুদ্ধে ৭ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামে দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

শিশুটির নানী জানায়, 'শিশুর বাবার সঙ্গে মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ৷ বিবাহ বিচ্ছেদের পর মায়ের অন্যত্র বিয়ে হয়। তাকে ও তার এক ছোট ভাইকে আমরা লালন-পালন করে আসছি৷ রোববার দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। দুপুর দেড়টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শিশুটির নানী বিভিন্ন স্থানে খুঁজে পাচ্ছিল না। পরে তাদের বাড়ির পাশে একটি ঘরে শিশুটির চিৎকার শুনতে পেয়ে নানী ঘরে ডুকে দেখেন সে নগ্ন হয়ে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। মনির নামের এক যুবক সেই ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।

অভিযুক্ত মনির (৩০) এলাকার কাদির মিয়ার ছেলে ও সে পেশায় রিকশা চালক'। তিনি আরও জানান, 'বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা একেকজন একেক মত দেন। পরবর্তীতে রাতে এলাকার এক লোকের মাধ্যমে পুলিশকে জানায়। সদর থানার পুলিশ ঘটনাস্থলে যান। পরে হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ।

শিশুটির বর্তমান পরিস্থিতি জানতে চাইলে গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. ফৌজিয়া আখতার মুঠোফোনে জানান, শিশুর প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত বলা কঠিন। ধর্ষণ নাকি আঘাত পেয়ে শিশুটির রক্তক্ষরণ হয়েছে তা পূর্নাঙ্গ রিপোর্টে বলা যাবে৷ তবে শিশুটির আঘাত ও রক্তক্ষরণের চিহ্ন পেয়েছি। কমিটির মাধ্যমে আমরা চূড়ান্ত প্রতিবেদন জানাবো।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান,' খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি ধর্ষিত হয়েছে কিনা ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছ। এই ঘটনায় এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা