সারাদেশ

ছয় ঘন্টার মধ্যেই অভিদাস পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ফেসবুকে একজনের লেখা একটি পোষ্টে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অবমাননা ও কুরুচিপূর্ণ কমেন্ট করায় অভি দাস রনি (৩০) নামে এক যুবক-কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। অভি দাস রনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের দাসপাড়ার জওহর লাল দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার অভি দাস রনি’র এই কুরুচিপূর্ণ কমেন্ট অরুয়াইল এলাকার লোকজনের দৃষ্টিগোচর হলে মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টার দিকে অরুয়াইল বাজার এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা মোশারফ হোসেন ভূঁইয়া এবং অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সফিকুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। এসময় স্থানীয় লোকজন রনি দাসকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল থেকে ২৪ ঘন্টার মধ্যে রনি দাসকে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। সরাইল সার্কেল-এএসপি মো. আনিছুর রহমান বলেন, ছয় ঘন্টার মধ্যে পুলিশ আটক করেছে তাকে। তিনি বলেন, একজনের দেওয়া ফেসবুক পোষ্টে অভি দাস রনি মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শুক্রবার বিকেলের পর বিষয়টি স্থানীয় কয়েকজনের চোখে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পরবর্তীতে রাত ৯টার দিকে অরুয়াইল বাজার থেকে রনির বাবা জওহর লাল দাসকে হেফাজতে নেয় পুলিশ। রাতে রনিকে ঢাকা থেকে আটক করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকার শান্তি রক্ষায় সকলকে আইনের প্রতি বিশ্বাস রাখতে আহ্বান করেন সরাইল সার্কেল।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা