সারাদেশ

নাসিরনগরে সিএনজি-ট্রাকের সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬জন আহত হয়েছে। এর মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ৭টায় দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল নামক জায়গায় এ ঘটনা ঘটে।

নাসিরনগর থানার পুলিশ সদস্যরা আহতের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গুরুত্ব আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক বাজারের পাশে মাসুম শাহ পীরের মাজারে যাওয়ার পথে আশুরাইল জোড়া ব্রিজের পাশে একটি সিএনজির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের জিল্লু মিয়ার ছেলে জয়নাল মিয়া (২০) সহ আরও ৬জন আহত হয়। আহত বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সড়ক দুর্ঘটনায় জয়নালের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মো. নাজমুল হক রনি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক চালক পালিয়েছে। সিএনজি ও ট্রাকটি উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা