সারাদেশ

সেনাবাহিনীর হুইল চেয়ারে প্রতিবন্ধী নারীর স্বপ্নযাত্রা   

আল-মামুন, খাগড়াছড়ি : বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর সেনা জোন সহায়তায় হুইল চেয়ার পেয়ে দীর্ঘদিন পর স্বপ্নের পথচলা শুরু করলো প্রতিবন্ধী এক নারী। বৃহস্পতিবার (১১ মার্চ ) খাগড়াছড়ি সদর জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ মাসুম বিল্লাহ খাগড়াছড়ি জেলা সদরের সবুজবাগ রসুলপুরের বাসিন্দা সাকু খাঁ’র মেয়ে ডালিমুন নেছা’কে এই হুইল চেয়ার প্রদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে খাগড়াছড়িতে অসহায় প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান করে সদর সেনা জোন।

হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী নারী চলাচলের সক্ষমতায় এখন নিজে একাই কারো সাহায্য ছাড়াই চলতে পারছেন বলে জানান। খাগড়াছড়ি সদর জোন সহায়তায় হুইল চেয়ার পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারটি।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি জানান, পার্বত্যাঞ্চলের জনগণের জানমাল রক্ষা ও যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে। পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সকল ধরণের সহযোগিতা অব্যাহত রেখে আর্ত-মানবতার সেবায় খাগড়াছড়ি জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী সচেষ্ট আছে বলে তিনি জানান।

সান নিউজ/এএম/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা