সারাদেশ

কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন কমলা বাবু সিংহ।

এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে কমলা বাবু সিংহকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং প্রেসক্লাবের আজীবন সদস্য করা হয়। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক আব্দুল মুক্তাদির, আসহাবুল ইসলাম শাওন, নির্মল এস পলাশ, আর.কে সৌমেন প্রমুখ।

উল্লেখ্য, প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে গতবছর নিজস্ব জমিতে প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের শুরু হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদসহ দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি-বেসরকারি সহযোগিতায় প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মকবুল আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বসলা বাবু সিংহকে কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে আজীবন সদস্য মনোনীত করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে কমলা বাবু সিংহ কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের সহায়তার জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা