সারাদেশ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্বোধন করলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রাষ্ট্র পরিচালনার নীতি অনুসরণ করে অর্থনীতি-সামাজিক, উন্নয়ন ও নারীর ক্ষমতায়নসহ কিভাবে সাবিক উন্নয়নে কাজ করা যায় সেইভাবেই কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । উন্নয়নের ধারা অব্যাহত থাকায় রেলসহ প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বেড়েছে ।

তিনি বৃহস্পতিবার (১১ মার্চ ) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে অত্যাধুনিক কোচ প্রতিস্থাপনের আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

ব্রহ্মপুত্র এক্সপ্রেসের নতুন অত্যাধুনিক কোচ প্রতিস্থাপনের শুভ উদ্বোধন করলেন রেলমন্ত্রী। ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের অত্যধুনিক কোচ পেয়ে এ রেলপথের যাত্রীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে।

রেলের পূর্ব অঞ্চলের মহা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও রেলের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

রেলযাত্রীদের দাবির মুখে বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ থেকে চট্রগ্রাম যাত্রা এবং এই রেল পথে আরও একটি আন্ত:নগর ট্রেন সার্ভিস চালু ও দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি ও জামালপুর জংশন রেল স্টেশন আধুনিকায়নের ঘোষণা দেন রেলমন্ত্রী।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা

দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে পুনরায় একত্...

নোয়াখালীতে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঞ্চল্যকর ফয়েজ আহমেদ হত্যা ও ব্যবসায়ী আব্দুর রহিম হত্য...

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গণপিটুনি

বগুড়া সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর...

ইতালিতে মাফিয়ার কাছে বিক্রি করে মুক্তিপন দাবি, গ্রেফতার ১ 

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা