সারাদেশ

গজারিয়ায় চলন্ত বাসে আগুন, আহত ৫

নিজস্ব প্রতিনিধি (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় যাত্রীবাহী চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় বাস থেকে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি রংধনু ফিলিং স্টেশনের সামনে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘যাত্রীসেবা’ পরিবহনের একটি বাসে দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসের সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে পাইপে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে বাসে আগুন ধরে যায়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে জানালা ও দরজা দিয়ে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত পাঁচ যাত্রী আহত হন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সায়ারুল জানান, ঘটনার পর থেকে বাসের চালক পলাতক।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে-গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা