সারাদেশ

ভাঙছে ইউএসটিসি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান উপাচার্য

চট্টগ্রাম ব্যুরো: তিন হাজার ৫০০ বর্গফুট খাল দখল করে গড়ে তোলা বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (ইউনিভার্সিটি) ১৮ তলা একটি ভবনের একাংশ ভেঙে দেয়া হচ্ছে।

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনটির ভাঙন কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে বহুতল ভবনটির দক্ষিণাংশে ভাঙন কাজ শুরু করা হয়। সিডিএর ¯েপশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম ভাঙন কাজে নেতৃত্ব দেন। সেনাবাহিনী ও পুলিশ এ কাজে সহযোগীতা করছেন।

তিনি আরও জানান, নগরীর খুলশী এলাকায় গয়নার খাল দখল করে অবৈধভাবে নির্মাণ করা ইউএসটিসি ভবনের অংশটুকু সরিয়ে ফেলতে ২০১৯ সালের অক্টোবরে বলা হয়। এ জন্য ইউএসটিসিকে ৯০ দিনের সময়ও দেয়া হয়। কিন্তু প্রায় ১৬ মাস পার হয়ে গেলেও তারা অবৈধ অংশটুকু সরিয়ে নেয়নি। তাই জলাবদ্ধতা নিরসনে বর্ষার আগেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি আমরা।

তিনি বলেন, ইউএসটিসি নিজেদের জায়গায় ওই ভবন নির্মাণে সিডিএর কাছ থেকে ১৬ তলার নকশার অনুমোদন নিয়েছিল। কিন্তু নকশা না মেনে ১৮ তলা ভবন নির্মাণ করে ইউএসটিসি কর্তৃপক্ষ। ভবনটি নির্মাণে প্রায় ৩ হাজার ৫০০ বর্গফুট খালের জায়গাও দখল করা হয়েছে।

এদিকে ভবনটি না ভাঙ্গতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্ল্যান অনুমোদনের পর আমরা ভবনটি নির্মাণ করি। কিন্ত হঠাৎ কোনো নির্দেশনা ছাড়া ভবনটি ভাঙ্গা শুরু করেছে তারা। এটি তো কারো ব্যক্তিগত জায়গা নয়। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউএসটিসি বিশ্ববিদ্যালয়কে এই ধংসস্তুপ থেকে বাঁচাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।

তিনি আরো বলেন, কয়েকজন সেনাসদস্য ৯ মার্চ (মঙ্গলবার) রাতে এসে বিশ্ববিদ্যালয়ের ভবন ভাঙ্গা হবে বলে সিকিউরিটি গার্ডদের হুশিয়ারি দিয়ে যায়। পরদিন কোনো নোটিশ ছাড়া ভবন ভাঙ্গা শুরু করে সিডিএ। বৃহস্পতিবার সকাল থেকে তারা ভবনটির দক্ষিণাংশ ভেঙ্গে ফেলছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন কেন এভাবে ভাঙ্গা হবে তা মোটেও মঙ্গলকর নয়।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা