সারাদেশ

হাতির পায়ের পিষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (রাঙামাটি): বেড়াতে এসে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেলেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিষেক পাল। রাঙামাটি কাপ্তাইয়ে হাতির আক্রমণে ছয় দিনের ব্যবধানে এ শিক্ষার্থী মারা গেলেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১১টায় কাপ্তাই আসামবস্তি সড়কের কামাইল্যাছড়ি আগারবাগান এলাকায় এঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী ঢাকার তেজগাঁওস্থ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

অভিষেকের বিশ্ববিদ্যালয়ের বন্ধু সাদমান সোবহান উদয় জানান, বৃহস্পতিবার সকালে ছয় বন্ধু মিলে কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক থেকে সিএনজি যোগে রাঙামাটি পর্যটন শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দুই হাতির মুখোমুখি পড়েন তারা। এসময় অভিষেক জঙ্গলের দিকে দৌড়ে পালানোর সময় পিছন দিক থেকে এসে একটি হাতি তাকে পিষ্ট করে। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত অভিষেকের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। তার পিতা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি কাপ্তাই চলে আসেন। অভিষেক পাল তার একমাত্র ছেলে ছিলেন। বর্তমানে অভিষেকের পরিবার ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আনার আগেই অভিষেকের মৃত্যু হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক রনি ও বন বিভাগ কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা মহসিন তালুকদার অভিষেক পাল মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেন।

রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার আরো জানান, এরআগে গত ৭মার্চ ২০২১ একই এলাকায় হাতির আক্রমণে একজন মানসিক প্রতিবন্ধী প্রাণ হারান।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ ওসি মো. নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে বন্য হাতির আক্রমণে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন এঘটনা বন বিভাগ আমাকে অবগত করেছেন। এব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। এঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. রফিকুজ্জামান শাহ্, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানসহ আরো অনেকে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. রফিকুজ্জামান শাহ্ বলেন, বন্যহাতির আবাসস্থলে মানুষ দিন দিন স্থাপনা তৈরি করে বিরানঅঞ্চলে পরিণত করেছে। অন্যদিকে হাতি যে সব এলাকায় চড়ে বেড়াতো সে সব এলাকার গাছ পালাগুলোও কেটে ফেলেছে মানুষ। জঙ্গলে হাতি থাকে কিন্তু উজাড় করে দিচ্ছে মানুষ। অপরদিকে কিছু লোকজন হাতি দেখলে বিভিন্ন ধরনের তামাশা করে যার কারণে হাতি উত্তেজিত হয়ে মানুষের ক্ষতি করে।

একপ্রশ্নের জবাবে রফিকুজ্জামান শাহ্ বলেন, হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে করণীয় এবং বন্যপ্রাণীর আক্রমণে জান-মালের ক্ষতিপূরণ বিধিমালা ২০১০ আলোকে নিহত ব্যক্তি একলক্ষ টাকা অনুদান পাবেন। এছাড়াও ঘরবাড়ি ধ্বংস করা হলে ক্ষতিপূরণ পাবেন।

সান নিউজ/এমকেইউ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া...

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মুন্সীগঞ্জে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২ 

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ষাঁড় গরু উদ্ধার করেছ...

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা