সারাদেশ

প্রয়াত খুবি শিক্ষকের সন্তানদের শিক্ষা সহায়তায় অর্থ প্রদান

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. শামীম আখতার সম্প্রতি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তাঁর রেখে যাওয়া ২টি কন্যা সন্তানের ভবিষ্যৎ লেখাপড়ার সহায়তা স্বরূপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে সংগৃহীত শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাঁর স্ত্রীর হাতে এই চেক হস্তান্তর করেন। এ সময় তিনি প্রফেসর ড. মো. শামীম আখতার সন্তানদের খোঁজখবর নেন এবং আর্থিক এই সহায়তা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে কল্যাণে আসবে বলে আশা প্রকাশ করেন।

একইসঙ্গে শিক্ষক সমিতির এ উদ্যোগকে মহতি ও মানবিক বলে উল্লেখ করে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন নির্বাহী কমিটির গৃহীত এ সিদ্ধান্ত শিক্ষকদের পরিবারের জন্য অত্যন্ত সহায়ক হবে এবং ভবিষ্যতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এই ধারা অব্যাহত রাখবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ৬ লাখ ২৭ হাজারেরও বেশি টাকার চেক প্রদান করা হয়েছে।

এ সময় জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. রায়হান আলী, সমিতির সহ-সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. উৎপল কুমার কর্মকারসহ সমিতির নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়াও দুপুর সাড়ে ১২ টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুরাতন খেলার মাঠে খুলনা বিশ্ববিদ্যালয় স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের উদ্যোগে সমাজের অস্বচ্ছল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। সংগঠনের সভাপতি নিলয় কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠাটি সঞ্চালনা করেন বাঁধনের সদস্য মো. মাকসুদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. আশীষ কুমার দাস এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী ও প্রশান্ত কুমার বিশ্বাসসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিক...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

বিসিবির সঙ্গে আম্পায়ার সৈকতের চুক্তির সমাপ্তি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের...

৫ আগস্ট: গণঅভ্যুত্থানের বিজয়, নতুন বাংলাদেশের পথচলা ও ঐতিহাসিক তাৎপর্য 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু দিন কেবল একটি তারিখ নয়; সেগুলো একটি জাতির স...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা