সারাদেশ

মৌলভীবাজারে ৫৬৫ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ

স্বপন দেব, মৌলভীবাজারে : সূর্য যেদিকে ফুলের মুখও সেদিকে, তাই একে সূর্যমুখী ফুল বলে। সবুজের মধ্যে হলুদের সমারোহ। আর এই হলুদ প্রকৃতিকে করেছে আরও লাবণ্যময়। যা দেখে চোখ ফেরাতে মন চায় না। এই ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় জমায় শত শত মানুষ। সূর্যমুখীর এ দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে যায়। সূর্যমুখী ক্ষেতের এমন একটি দৃশ্যের খোঁজ মেলে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু এলাকায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় এ বছর সূর্যমুখী চাষ হয়েছে ৫৬৫ হেক্টর জমিতে। জেলার সাতটি উপজেলায় এই সূর্যমুখীর চাষ করা হয়। এ বছর মৌলভীবাজারে হাইসান-৩৩, হাইসান-৩৬ ও নতুন বীজ আরডিএস-৭৫ হাইব্রিড জাতের সূর্যমুখী চাষ করা হয়েছে। গত বছর সমগ্র জেলায় সূর্যমুখীর চাষ হয়েছিল মাত্র ৫৮ হেক্টর জমিতে। কিন্তু এ বছর তার ১০ গুণের চেয়ে বেশি জায়গায় সূর্যমুখী চাষ হয়েছে।

সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে ছয় বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেন হুমায়েদ আলী শাহিন। এ ছাড়া সদরের গিয়াসনগর ইউনিয়নের আরিফুল ইসলাম দুই একরে, আব্দুল বাতেন ও গোবিন্দ সূত্রধর এক একর জমিতে সূর্যমুখী চাষ করেছেন। মৌলভীবাজারে এমন অনেকেই আছেন যাঁরা সূর্যমুখী চাষ নিয়ে স্বপ্ন দেখছেন।

সৈয়দ হুমায়েদ আলী শাহিন বলেন, ‘আগে অগ্রহায়ণ মাসে আমন ধান তোলার পর জমি পতিত থাকত। কৃষি কর্মকর্তার পরামর্শে আমরা গত বছর থেকে সূর্যমুখী চাষ করছি। আমাদের এই সূর্যমুখীর চাষ অনেক চাষি দেখতে আসে। ফলে তারাও সুর্যমুখী চাষ করতে উৎসাহী হচ্ছে।’

শাহীন আরও বলেন, ‘গত বছর বীজের মূল্য কম ছিল। বাজারে প্রতিকেজি সূর্যমুখী বীজের মূল্য ছিল ৫০ থেকে ৫২ টাকা। তখন সরিষার বীজ বিক্রি হয়েছে ৫২ থেকে ৫৫ টাকায়। কিন্তু সরিষার তেল ১৫০ টাকা ও সূর্যমুখীর তেল প্রতি লিটার ২৫০ টাকায় বিক্রি হয়। সরিষা ও সূর্যমুখীর বীজের মূল্য প্রায় সমান থাকলেও তেল আকারে বিক্রির ক্ষেত্রে ব্যবধান অনেক। একটি সিন্ডিকেটের কারণে এমন অবস্থা হচ্ছে। তবে এ বছর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। এ রকম মূল্য থাকলে আশাকরি সঠিক মূল্য পাব।’

শাহীন আরও বলেন, ‘সরিষা, সূর্যমুখী ও বাদামের তেল ভাঙানোর মেশিন কৃষি ভর্তুকির আওতায় এনে গ্রামে গ্রামে স্থাপন করা গেলে আমদানিনির্ভর ভোজ্য তেলের চাহিদা কমে আসবে।’

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফরহাদুল হক জানান, এবার ফসল ভালো হয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে ফসল তোলা যাবে। প্রতি হেক্টরে দুই টন বা প্রতি বিঘায় আট মণ সূর্যমুখী পাওয়া যাবে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরও জানান, ৯০ থেকে ১০০ দিনে সূর্যমূখী বীজ পরিপক্ব হয়। হাইসান জাতের ভ্যারাইটি লম্বা হয়। এবং ফলনের হার ৪২ থেকে ৪৩ শতাংশ। আর নতুন ভ্যারাইটি আরডিএস-৭৫ খাটো জাতের। এ জাতের এক গাছে একাধিক ফুল হয়।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা