সারাদেশ

খুলনায় অস্ত্র মামলায় এক আসামির ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় অস্ত্র আইনের মামলায় জালাল উদ্দিন নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১০ মার্চ) খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি জালাল উদ্দিন ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের মোঃ মোজাহার সরদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুর পৌনে তিনটায় খুলনা র‌্যাব কর্মকর্তারা মাদকদ্রব্য ও সন্ত্রাসীদের গ্রেফতারে ডুমুরিয়ায় অভিযান চালায়। ওই সময় তারা জানতে পারে মাগুরখালী বাজার সংলগ্ন রায়হান শেখের বাড়ির পাশে কতিপয় ব্যক্তি মাদক ও চোরাই মালামাল ক্রয় বিক্রয় করছে। সেখানে র‌্যাব কর্মকর্তারা উপস্থিত হলে জালাল পলানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং তার কোমর থেকে দেশী তৈরী একটি পিস্তল উদ্ধার করা হয়। ওই দিন র‌্যাবের জেসিও ও এসসিপিও (এক্স) মোঃ সৈয়দুজ্জামান বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন, যার নং ১৪।

একই বছরের ৩০ অক্টোবর ডুমুরিয়া থানার এসআই আইয়ুব হোসেন তাকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারাধীন সময়ে ১০ জন স্বাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. এনামুল হক।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা