সারাদেশ

‘অসহায় মানুষের পাশে থাকবে, আল্লাহ তোমাকে ভালো রাখবে’

শরিফুল ইসলাম, নড়াইল : নড়াইলের নবাগত পুলিশ এর হাত থেকে ফল পেয়ে আশি বছরের বৃদ্ধা খুশিতে আত্মহারা হয়ে পুলিশ সুপারের মাথায় হাত বুলিয়ে দোয়া করে বৃদ্ধ মা বলেন, তুমি সব সময় অসহায় মানুষের পাশে থাকবে আল্লাহ তোমাকে ভালো রাখবে।

এতক্ষণ বলছিলাম নড়াইল সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত কৃষ্ণপদ গাইন এর স্ত্রী ফুলমতি (৮০) কথা। বুধবার (১০ মার্চ ) নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় ফুলমতিকে দেখতে বাড়িতে গেলে তাকে তিনি এভাবেই মাথায় হাত দিয়ে সন্তানের মত দোয়া করেন।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ মৃত কৃষ্ণপদ গাইনের স্ত্রী ৮০ বছরের বৃদ্ধা ফুলমতিকে তার ছেলে শিবুপদ গাইন ও তার বউ প্রায় তাকে নির্যাতন করত। বউ ও ছেলের অমানুষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ৬ই মার্চ নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর সাথে তার কার্যালয়ে দেখা করেন গোপনে।

তাৎক্ষণিক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন পুলিশ সুপারের নির্দেশে ৮০ বছরের বৃদ্ধাকে তার বাড়িতে রেখে আসার নির্দেশ দিলে মহিলা পুলিশ সঙ্গে নিয়ে পুলিশের গাড়িতে তার বাড়িতে পৌঁছাই দেন এবং নিয়মিত তার খোঁজ খবর রাখেন। মায়ের সাথে খারাপ আচরণ না করার জন্য তাদের নির্দেশ দেন।

ফুলমতিকে দেখতে বুধবার দুপুরে ওই বাড়িতে যান পুলিশ সুপার। বৃদ্ধা মায়ের নিকট জান্তে চান কেমন আছেন সকল বিষয়ে খোঁজ খবর নেন। বৃদ্ধা মাকে আশ্বস্ত করেন এর পরেও যদি আপনার ছেলের বউ ও ছেলে কোন রকম নির্যাতন করে আপনি তাৎক্ষণিক আমার কাছে যাবেন আমি সবসময় আপনার পাশে আছি। এসময় পুলিশ সুপার বৃদ্ধা মাকে কিছু ফল উপহার দেন।

শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলমতিকে আগেই বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন চেয়ারম্যান।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা