সারাদেশ

কাঁঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে ও ট্রাক খালে, যোগযোগ বন্ধ 

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির আমুয়া-কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার সংলগ্ন খালের আয়রন ব্রিজটি ‘‘সাতানী ব্রিজ’’ ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় কাঠালিয়া উপজেলার সাথে জেলা সদর ঝালকাঠি ও বরিশালসহ সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১০ মার্চ) দুপুরে রাজাপুর থেকে আসা এ সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত পাথর ভর্তি একটি ট্রাক ব্রিজ দিয়ে পারাপারকালে ব্রিজ ভেঙ্গে ট্রাকটিসহ ব্রিজের মাঝের অংশ খালের মধ্যে পড়ে যায়। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে খালে ঝাঁপ দিয়ে পড়ার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি বিধ্বস্ত হওয়ার কারণে বুধবার দুপুর থেকে গুরুত্বপূর্ণ এ সড়কের সকল যান চলাচল বন্ধ রয়েছে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় উপজেলাবাসীসহ সকল পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

কাঠালিয়া থানা অফিসার ইনার্জ পুলক চন্দ্র রায় জানান, বুধবার দুপুরে পাথরভর্তি একটি ট্রাক ব্রিজের উপর দিয়ে পার হওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়, তবে ট্রাকে আরোহীদের কোন ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা