সারাদেশ

বোয়ালমারীতে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নাগরিকদের দ্বারপ্রান্তে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ মার্চ ) বেলা সাড়ে ১১ টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কামারগ্রাম-চালিনগর মোড়ে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন পৌর মেয়র সাংবাদিক সেলিম রেজা লিপন।

পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বোয়ালমারী পৌরসভায় ৮ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ প্রকল্পের মধ্যে রয়েছে পানি সরবরাহের পাইপ স্থাপন, ১৯টি ডাস্টবিন, ৫টি পাবলিক টয়লেট, ১০টি কমিউনিটি টয়লেট, ১০টি পানি সরবরাহ কল, ১টি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ।

প্রকল্পটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জিওবি, আইডিবি ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে। আগামী ১ বছরের মধ্যে নির্মাণ ও পাইপ লাইন সরবরাহের কাজ সম্পন্নের মধ্য দিয়ে বোয়ালমারী পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশনের দাবি বাস্তবায়িত হবে।


সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা