সারাদেশ

সততার সাথে ব্যবসা ইবাদতের শামিল : নাদেল

নিজস্ব প্রতিনিধি, সিলেট : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। মহামারি করোনাকালীন সময়ের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ব্যবসায়িদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করছেন। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করা ইবাদতের শামিল।

তিনি সোমবার (৮ মার্চ ) সকালে নগরীর আম্বরখানা রাজারগল্লিতে হোটেল খান ভিউ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি হোটেল খান ভিউ (আবাসিক) এর সফলতা কামনা করেন এবং হোটেল সংশ্লিষ্ট সকলকে গ্রাহক সেবায় সচেষ্ট থাকার আহ্বান জানান।

হোটেল খানভিউ সত্ত্বাধিকারী, সিলেট মহানগর ব্যবসায়ি সমিতির অন্যতম নেতা কবির হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান অ্যাডভোকেট, সিলেট সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ১নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদী, সিলেট মহানগর ব্যবসায়ি সমিতির আহ্বায়ক, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ি সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুজেল আহমদ তালুকদার, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া আহমদ।

হোটেল খান ভিউ’র ব্যবস্থাপক মোহাম্মদ আলীর পরিচালনায় শুরুতে মোনাজাত পরিচালনা করেন দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ি কবির আহমদ চৌধুরী, ফয়ছল হোসেন. নাজিম উদ্দিন, খালেদ রব, নামর আলী, সাজুয়ান আহমদ, দুলাল আহমদ, মাহবুব হোসেন সুহেল, ছালেহ আহমদ, সাইফুল ইসলাম, বারিক আলী, ফুরকান মুন্সি, শেখ জমির আলী, জালাল উদ্দিন জুয়েল প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল কেক ও ফিতা কেটে হোটেল ভিউ’র উদ্বোধন করেন।

সান নিউজ/এক/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা